চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারের শেষ বেলায় অবস্থান করছেন তিনি। যেমন কথা তেমন কাজ! স্টিভেন স্মিথের শেষটা হয়ে গেল গতকালই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটাই হয়ে থাকল একদিনের ক্রিকেটে স্মিথের বিদায়ী ম্যাচ।
৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথ অধ্যায়। সময়ের অন্যতম সেরা ব্যাটার। টেস্ট আর টি-২০ক্রিকেটে এখনো নিজেকে ধরে রাখলেও বিদায় নিচ্ছেন ওয়ানডে থেকে। অস্ট্রেলিয়া দলকে ২০২৭ বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে চান স্মিথ। দলের কথা চিন্তা করেই সরে গেলেন ৩৫ একদিনের ক্রিকেট থেকে।
বিদায়ের বেলায় স্টিভেন স্মিথ বললেন, ‘এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়, তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত। দারুণ একটা যাত্রা ছিল। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত ও দুর্দান্ত স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জেতা ছিল একটি বিশাল অর্জন। সঙ্গে ছিল অসাধারণ সব সতীর্থ যারা এই যাত্রায় আমার সঙ্গী হয়েছে।’
ওয়ানডে ক্রিকেট থেকে গুডবাই বললেও স্মিথ মনোযোগ দিতে চান টেস্টে। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এরপরে আছে মর্যাদার অ্যাশেজের সূচিটাও। স্মিথ চোখ রেখেছেন সেখানে, ‘টেস্ট ক্রিকেট এখনও আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এরপর দেশে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি। আমি মনে করি, আমি এখনও এই পর্যায়ে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখি।’
তবে স্মিথ নিজেই জানিয়েছেন, ২০২৮ সালে অলিম্পিকে খেলতে চান। ডাক পেলে অংশ নিতে চান টি-টোয়েন্টি ফরম্যাটের অলিম্পিক গেমসে
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















