জাতীয় দল ও বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক ব্যস্ততা শেষে আবারও মাঠে গড়িয়েছে ফরোয়া ফুটবল। মৌসুম শুরুর টুর্নামেন্টে ছিলো লম্বা সময়ের বিরতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিলো ডি গ্রুপের দুই দল বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। গোলশূন্য ড্র নিয়ে দুই দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। ফলে বিদায় নিতে হয়েছে গ্রুপের আরেক দল নৌ বাহিনীর।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার ‘ডি’ গ্রুপের এই ম্যাচের আগেই বসুন্ধরা কিংসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিলো। ফলে এই ম্যাচে সব বিদেশী খেলোয়াড়দের সাইড লাইনে রেখে শুরুর একাদশ সাজান কোচ অস্কার ব্রুজোন। পরে পরে বদলি হিসেবে মাঠে নামলেও গোল করতে পারেননি দোরিয়েলতন গোমেজ।
দুই ম্যাচে এক জয় ও ড্র থেকে চার পয়েন্ট নিয়ে কিংস হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর দুই ড্র থেকে দুই পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী রানার্সআপ হয়ে শেষ আটের টিকিট পেলো।
আগামী ৩ ও ৫ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল লড়াই। দুই দিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ ডিসেম্বর, রোববার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল দল-রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ঢাকা আবাহনী-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
৫ ডিসেম্বর মুখোমুখি হবে মোহামেডান -চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ সেনাবাহিনী – বসুন্ধরা কিংস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















