চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ দল। সিলেট টেস্টের দল থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে। সে জায়গার দলে এসেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদের এটি প্রথম টেস্ট। এর আগে ২২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসান। ফলে চট্টগ্রাম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হলো লক্ষিপুরের এই পেসারের। এদিকে, এই টেস্টে হেড কোচ হাথুরু সিংহের জায়গায় দায়ীত্ব পালন করছেন নিক পোথাস।
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, আসিত ফার্নান্দো, লাহিরু কুমারা্ ও বিশ্ব ফার্নান্দো
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















