মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়ান কাপ মিশন শুরু করেছে জর্ডান। সোমবার নিজেদের প্রথম ম্যাচে তারা মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। একই দিন ইরাক ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। সোমবার দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া একই ব্যবধানে হারায় বাহরাইনকে।
জর্ডানের হয়ে দুটি করে গোল করেছেন মাহমুদ আল মার্দি ও মোস আল তামারি।
মাহমুদ আল মার্দি দ্বাদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এ গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই মালয়েশিয়াকে দ্বিতীয় গোল হজম করতে হয়।
১৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন আল তামারি।
৩২ মিনিটে ইয়াজান আল নাইমাতের কাছ থেকে বল পেয়ে আল মার্দি তার দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।
ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে আল তামারি তার দ্বিতীয় গোল করেন।
মালয়েশিয়ার মতোই ইন্দোনেশিয়া ২০০৭ সালের পর এই প্রথম এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলছে। তাদেরও ফেরার শুরুটা ভালো হয়নি। ইরাক তাদের নিয়ে ছেলেখেলা করেছে। যদিও প্রথমার্ধ পর্যন্ত তারা ভালোই প্রতিরোধ গড়েছিল কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হয়।
১৭ মিনিটে মোহাম্মদ আলী খাদিম প্রথম গোল করে ইরাককে এগিয়ে নেন।
৩৭ মিনিটে সেই গোল ফিরিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিল ইন্দোনেশিয়া।
কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে ওসামা জব্বার গোল করে ইরাককে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।
৭৫ মিনিটে আয়মান হুসেন গোল করে দলের জয় নিশ্চিত করেন।
’ডি’ গ্রুপে বর্তমান ইরাক দ্বিতীয় স্থানে রয়েছে। রোববার ভিয়েতনামকে ৪-২ গোলে হারিয়ে জাপান রয়েছে শীর্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















