পাঁচ দেশের ফ্রাঞ্চাইজি দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিলো গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট (জিএসএল)। আগামী ১০ জুলাই শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স স্কোয়াড ঘোষণা না করলেও তিন ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এদের অন্যতম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ছাড়াও স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস।
গত আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। কিন্তু এবার দলটির স্কোয়াডে জায়গা পাননি সিলেটের এই পেসার। দলটিতে আছেন ইমরান তাহির, মঈন আলী ও শিমরন হেটমায়ারের মতো তারকা ক্রিকেটার।
দলটির অন্য তিন বিদেশী ক্রিকেটার হলেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস এবং আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াডঃ
ইমরান তাহির, এভিন লুইস, জনসন চার্লস, মঈন আলী, শিমরন হেটমায়ার, সাউদ শাকিল, রোমারিও শেফার্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রহমানউল্লাহ গুরবাজ, মার্ক অ্যাডায়ার, জোয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার এবং আমির জাঙ্গো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















