২০২৩ সালে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ ছিলো দু’টি। অপেক্ষা নিশ্চয়ই করতে চাননি সি-আর সেভেন। ৩১ ডিসেম্বর পরের ম্যাচের জন্য অপেক্ষা না করে ২৬ তারিখই পুরনো বন্ধু করিম বেনজেমার দলের বিপক্ষে করলেন জোড়া গোল। জোড়া গোল এসেছে সাদিও মানের কাছ থেকেও। সব মিলিয়ে আল ইত্তিহাদকে ৫-২ গোলে হারালো আল নাসর।
ম্যাচের ৬৬তম মিনিটে ব্রাজিলীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল ইত্তিহাদ। ম্যাচ তখন ২-২ গোলের সমতায়। সুযোগ কাজে লাগিয়ে আরও তিন গোল তুলে নেয় আল নাসর।
এই জয়ের পরও শিরোপা রেসে সাত পয়েন্টে পিছিয়ে রোনালদোর আল নাসর। ১৮ ম্যাচে নাসরের ৪৩ পয়েন্টের বিপরীতে আল হিলালের সংগ্রহ ৫০।
রোনালদোর করা দুটো গোলই পেনাল্টির সুবাদে পাওয়া। বিপরীতে বেনজেমা থেকেছেন গোল শূন্য।
বড় জয় পেলেও রোনালদোদের যাত্রাটা মোটেও স্বস্তির ছিল না। বরং আল ইত্তিহাদ প্রথমে গোল করে এগিয়ে যায়। আবদে রাজ্জাক হামদাল্লাহ ১৪ মিনিটে গোল করে ইল ইত্তিহাদকে এগিয়ে নেন। কিন্তু এ গোলের আনন্দ বেশিক্ষণ তাদের করা হয়নি।
পাঁচ মিনিটর পরই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতায় ফেরান রোনালদো।
শুধু তাই নয়, বিরতির আগে অ্যান্ডারসন টালিস্কা গোল করে আল নাসরকে ২-১ গোলে এগিয়ে নেন।
বিরতির পরপরই হামদাল্লাহ আবার গোল করে ইত্তিহাদকে খেলায় ফেরান।
৬৮তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে ব্যবধান ৩-২ করেন সি-আর সেভেন। তার দ্বিতীয় নিয়ে কম জটিলতা হয়নি। রেফারি ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।
শেষ দিকে সাদিও মানে জোড়া গোল করে দলকে আনন্দে ভাসিয়ে দেন। বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে আসা মানে ৭৫ ও ৮২ মিনিটে গোল দুটো করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















