এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
যেখানে টস ভাগ্য এসেছে টাইগারদের পক্ষে। প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এবারের আসর ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এ ছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল।
এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা। নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ‘খর্বশক্তির’ হংকং হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং।
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা।বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













