পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জেতা একাদশে দুটি পরিবর্তন করল বাংলাদেশ। বাদ পড়লেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তাদের জায়গায় ফিরলেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে খরুচে বোলিং করে বাদ পড়েছিলেন শরিফুল। একই সিরিজের প্রথম ম্যাচে প্রায় তিন বছর খেলার সুযোগ পেয়ে ২৯ বলে ৩২ রান করেছিলেন নাঈম। পরে বাকি দুই ম্যাচে আর একাদশে ছিলেন না তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















