জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত টার্গেটবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ এবং নারী বিভাগে শিরোপা জিতেছে নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার নারায়ণগঞ্জ জেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় পুলিশ ও স্বাগতিক নারায়ণগঞ্জ জেলা। শুরুর দিকেই দারুণ ছন্দে খেলে এগিয়ে যায় পুলিশ দল। নির্ভুল আক্রমণ ও রক্ষণাত্মক খেলায় তারা ১৫-৮ পয়েন্টে হারায় নারায়ণগঞ্জ জেলা দলকে। ফলে শিরোপা উঠে পুলিশের হাতে।
অন্যদিকে নারী বিভাগের ফাইনালে জমে ওঠে নারায়ণগঞ্জ জেলা বনাম নারায়ণগঞ্জ জেলা যুব ক্রীড়া সংঘের লড়াই। সমান তালে খেললেও শেষ পর্যন্ত দক্ষতা ও ধৈর্যের লড়াইয়ে জয়ী হয় নারায়ণগঞ্জ জেলা দল। তারা ২-১ পয়েন্টে হারায় যুব ক্রীড়া সংঘকে এবং নারী বিভাগের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেয়।
খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা শওকত আলী, বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বিএম শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক দীন ইসলাম।
এই প্রতিযোগিতা শুধু খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের সুযোগই করে দেয়নি, বরং স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজও ছড়িয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সামনে আরও বড় পরিসরে টার্গেটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















