আগামী ১২ আগস্ট ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগের হোম ম্যাচ। বহু প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজনে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
আবাহনী ক্লাবের ম্যানেজার এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, “আমরা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য ফেডারেশনের কাছে আবেদন করি। তারা আবেদন মঞ্জুর করেছে এবং এএফসিকেও বিষয়টি জানিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ আগস্ট বিকেল ৫টায়।”
প্রথমে আবাহনী তাদের হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়াম নির্ধারণ করলেও, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ায় এখন ঢাকায় খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালের পর এই প্রথমবারের মতো কোনো ঘরোয়া ক্লাব ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অন্যদিকে, এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের। কিন্তু এএফসি ক্লাব লাইসেন্স না থাকায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। ফলে রানার্সআপ আবাহনী অংশগ্রহণের সুযোগ পায়।
একইভাবে, তৃতীয় স্থান পাওয়া বসুন্ধরা কিংসও চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে, কারণ অন্যান্য দেশের কিছু ক্লাব নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















