৯ উইকেটে ৩১০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুর বলেই শরিফুল আউট হলে ৩১০ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। তাইজুল ৮ ও শরিফুল ১৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু টিম সাউদির করা প্রথম বলটাই ঠিকমতো খেলতে পারেননি শরিফুল। লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন এই পেসার। সাউদি যেখানে প্রথম দিন ১৪ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন সেখানে নিজের ১৫ততম ওভারের প্রথম বলেই সাফল্য তুলে নেন সাউদি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















