গ্র্যান্ট ব্র্যাডবার্ন পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। পাঁচ বছরের দায়ীত্ব শেষে এখন তিনি যাচ্ছেন ইংলিশ কাউন্টিতে।
গ্র্যান্ট ব্র্যাডবার্ন তিন বছরের চুক্তি করেছেন ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সাথে। আগামী ফেব্রুয়ারি থেকেই গ্ল্যামরগনের কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন ।
ব্র্যাডবার্ন পাকিস্তানের ক্রিকেটে যুক্ত হন ০১৮ সালে। প্রথমে তাকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে লাহোরে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়ীত্ব দেয়া হয়।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও পাকিস্তানের কোচের দায়িত্বে ছিলেন তিনি। বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার কারণে তাকে কঠোর সমালোচনার মুখে গড়তে হয়েছিলো। পাকিস্তান ক্রিকেট দলের সাথে ছিলেন না এই কিউই কোচ।
ব্র্যাডবার্ন তাঁর নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাকিস্তান দলের জন্য শুভকামনা জানিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















