ঢাকা প্রিমিয়ার লিগে উড়ছে পারভেজ ইমন। এই তরুণ ব্যাটার আগের ম্যাচে ১৫১ রানের পর ফের সেঞ্চুরি করেন। ব্যাট হাতে ছক্কার ঝড় তুলে টানা দুই ম্যাচে শতরান উপহার দিলেন তরুণ আগ্রাসী এই ওপেনার।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার বিকেএসপি চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ১১৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন।
তার বড় ইনিংস মানেই বেশি ভাগ সময় ছক্কার ছড়াছড়ি। এই ইনিংসেও চার ও ছক্কা ৫টি করে।
এর আগে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৯ বলে ১৫১ রানের ইনিংসের পথে তার ব্যাট থেকে এসেছিল ৮ ছক্কা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ ইনিংসে তার ছক্কা এখন ৮০টি। আগের ম্যাচে তার সেঞ্চুরিতে ৩৮০ রান তোলা প্রাইম ব্যাাংক এদিন ৮ উইকেটে করেছে ৫০ ওভারে ৩০৮ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















