চলতি এশিয়া কাপে অঘোষিত সেমিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। সেই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয় এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৯৬/৬, লাহোর, ২০২৫
পাকিস্তান ২০৩/৫, করাচি, ২০০৮
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৮৫/৯, ঢাকা, ২০১১
পাকিস্তান ১১০, ঢাকা, ২০২৫
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ৩৬০, সাকিব আল হাসান
পাকিস্তান ২৭৭, মোহাম্মদ হাফিজ
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ৮৪, সাকিব, পাল্লেকেলে, ২০১২
পাকিস্তান ১১১*, আহমেদ শেহজাদ, ঢাকা, ২০১৪
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ১০, পারভেজ হোসেন ও সাকিব
পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ১১০, তানজিদ ও পারভেজ, লাহোর, ২০২৫
পাকিস্তান ১৪২, সালমান ও
কামরান, সেন্ট লুসিয়া, ২০১০
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ১৪, তাসকিন আহমেদ
পাকিস্তান ১২, শাদাব খান
সেরা বোলিং
বাংলাদেশ ৩/১০, মাহমুদউল্লাহ, ঢাকা, ২০২১
পাকিস্তান ৫/৩০, হাসান আলী, লাহোর, ২০২৫
এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেখানে পাকিস্তানকে মাত্র ৫ বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে।
তবে টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















