ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে লড়াই করেও ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে ওয়ানডেতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সফরকারীদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
গতকাল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের চার উইকেটে হারিয়েছে তানজিদ-রিশাদরা। ম্যাচ শেষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। এছাড়া টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার মুশফিক হাসান।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের টেস্ট দিয়ে অবসর ভাঙছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁকে নিয়ে ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এছাড়া টি-টোয়েন্টি খেলে ওয়ানডে দলে জায়গা না পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সূচিঃ
প্রথম টেস্ট – ২২ থেকে ২৬ মার্চ – সিলেট – সকাল ১০ টা
দ্বিতীয় টেস্ট – ৩০ মার্চ থেকে ০৩ এপ্রিল – চট্টগ্রাম – সকাল ১০ টা
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















