ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত থেকে বিকেল চারটায় ঢাকায় পৌঁছাবে ক্যারিবিয়ানরা। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। অন্যদিকে এদিকে এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই মিরাজদের। একদিন বিরতি দিয়েই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আ চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মিরপুরে তিন ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। বন্দরনগরীতে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
এবারের সফরে শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত দুই দল ৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে বাংলাদেশের জয় ২১টিতে আর ক্যারিবিয়ানরা জিতেছে ২৪ ম্যাচে।
পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে থাকলেই দুই দলই এখন ফর্মে নেই। যদিও আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ক্যারিবয়ানরা। তবে এই সিরিজ দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখনও ওয়েস্টি ইন্ডিজ সিরিজের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলঃ শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














