বিক্রি হয়ে যাচ্ছে কোহলি-মন্ধানাদের বেঙ্গালুরু। বিক্রি হয়ে যাচ্ছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ৩১ মার্চের আগেই নতুন মালিক পেয়ে যাবে বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল। আইপিএলের দলটির মালিক সংস্থা ডিয়াজিও সরকারি ভাবে জানিয়েছে, বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বুধবার ৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিয়াজিও। এই ব্রিটিশ সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’বলে অভিহিত করেছে। যেটি ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দুটি দল। আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি।
ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর এ বিষয়ে বলেন,‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে, এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়।
অবশ্য বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি বিক্রি করে দিতে চায় ডিয়াজিও। ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না তারা। ২০২৫ সালেই প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলিরা। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন হন মন্ধানারাও।
দুবছর পর পর সাফল্য আসার পর ডিয়াজিওর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের কাছে বিস্ময়ের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











