সবশেষ গত ৯ মার্চ হঠাৎ করে জরুরী বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভার আলোচনার কেন্দ্রে ছিল চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে। অবশেষে সেই বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার।
দুপুর ২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম। বিসিবির এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ ২০২২ সালে এজিএম হয়েছিল। বিসিরি নির্বাচনের আগে সেই সভায় সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলের মধ্যে অনেকেউ উপস্থিত ছিলেন না ৷ সেবার প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ ৫০ হাজার টাকা ও আইপ্যাড উপহার দেবে৷
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















