প্রাক মৌসুম ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ থাকে না সমর্থকদের। মূল লড়াইয়ের আগে খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়াটাই থাকে কোচের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন খেলোয়াড়দের সঙ্গে পুরাতনদের সমম্বয় এবং নতুনদের বাজিয়ে দেখার কাজটা করে থাকেন কোচ। সমর্থকরা খেলার ফলটা জানার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন। কিন্তু ইন্টার মায়ামির প্রস্তুতি ম্যাচটাকে মোটেও সে তালিকায় রাখা যাবে না।
খেলার ফলের পাশাপাশি ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। লিওনেল মেসির ম্যাচ বলে কথা। তাছাড়া দীর্ঘদিন পর মেসি ও সুয়ারেজ আবার জুটি বাঁধছেন। ফলে এল সালভাদরের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ নিয়ে আগ্রহের ব্যারোমিটারে পারদের উচ্চতা ছিল শীর্ষে। তবে এ জুটি সমর্থকদের মনোবাসনা পূরণ করতে পারেনি। মেসির কাছে যে ঝলক তারা দেখতে চায় এ ম্যাচে তার অনুপস্থিতি ছিল। এল সালভাদরে হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচটি অ্যাওয়ে হলেও তা মোটেও বোঝার উপায় ছিল না। কেননা মেসির পায়ে বল যেতেই দর্শকেরা উল্লাসে ফেটে পড়েছে। তবে দুর্ভাগ্য তাদের, খুব বেশি সময় এ জাদুকরের খেলা দেখা হয়নি তাদের। বিরতি পর তাকে আর মাঠে নামাননি কোচ। তবে যেটুকু সময় খেলেছেন সে সময়ে গোল পেতে পারতেন মেসি। কিন্তু তার সামনে যে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক। দুইবার মেসিকে হতাশ করেছেন তিনি। সেই সঙ্গে দর্শকদেরও।
আগেই বলা হয়েছে প্রাক মৌসুম ম্যাচে সাধারণত খেলোয়াড়দের যাচাই বাছাই করার ম্যাচ। সে কারণে কোচ একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছেন। তবে কোনো দলই শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।
ম্যাচটি মায়ামির জন্য যথেষ্ট দুঃশ্চিন্তা বয়ে আনতে পারে। কেননা দলটির ২১ বছর বয়সী ফাকুন্দো ফারিয়াস হয়তো বড় ধরণের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি।
ইন্টার মায়ামি পরবর্তী ম্যাচ খেলবে সোমবার। ডালাসে অনুষ্ঠিত এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি ডালাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















