ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ বিকাল চারটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের ১৫তম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ৯ পয়েন্টে এগিয়ে থাকায় বসুন্ধরা আজ জিতলেই লিগে নিজেদের ৫ম শিরোপা নিশ্চিত করবে।
লিগের ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্র থেকে বসুন্ধরার সংগ্রহ ৩৭ পয়েন্ট। তারা হেরেছে একটি ম্যাচ। বিপরীতে টেবিলের দ্বিতীয়স্থানে থাকা মোহামেডান কোন ম্যাচে হারের মুখ না দেখলেও সাত জয়ের বিপরীতে সমান সাত ম্যাচে ড্র করেছে। ২৮ পয়েন্ট সংগ্রহ সাদাকালো জার্সিধারীদের।
আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড আছে টেবিলের তিনে। এক ম্যাচ বেশি খেলেছে তারা। তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। ৭ জয়ের বিপরীতে তারা ৫ ম্যাচে ড্র করেছে। হেরেছে তিনটি ম্যাচ। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ এফসি আছে টেবিলের চারে।
মোহামেডান ও বসুন্ধরার ম্যাচ ছাড়াও আজ আরও দুটি ম্যাচ রয়েছে। মুন্সিগঞ্জে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকাল চারটায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড।
একই সময়ে রাজশাহী জেলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ফর্টিস এফসি’র বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















