বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে আলবেনিয়ার সাথে শেষ মুহর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ থেকেই বিদায়ের শংকায় পড়ে গেলো ক্রোয়েশিয়া। কেননা গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে খেলবে লুকা মদ্রিচের দল।
আলবেনিয়া তাদের প্রথম ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে হেরেছে। আর দ্বিতীয় ম্যাচে শেষ মুহুর্তের গোলে ক্রোয়েশিয়ার সাথে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে। ইতালির সাথে ২-১ গোলে হারলেও ম্যাচের প্রথম মিনিটেই গোলে পেয়েছিলো আলেবেনিয়া। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্নঘাতি গোল না করলে জয় নিয়েই তারা মাঠ ছাড়তে পারতো।
এবারের আসরে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি দ্বিতীয় রাউন্ড বা ‘রাউন্ড অফ সিক্সটিনে’ জায়গা করে নিবে। আর প্রতি গ্রুপের তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে সেরা চার দলও দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















