উয়েফা ইউরোপা লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
ম্যাচের উভয় গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে জোসুয়া জিরকজির গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু এই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউয়ের পয়েন্টে ভাগ বসায় রিয়াল সোসিয়েদাদ। পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন মাইকেল ওয়ারজাবাল।
ম্যানইউ অবশ্য একাধিকবার গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সে সব সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আবার তাদের এগিয়ে যাওয়ার পথে দূর্ভাগ্য বাধা হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে আলেহান্দ্রো গারনাচোর জোরালো শট পার্শ্ব জালে আছড়ে পড়ে।
এ ম্যাচে ড্র’র মাঝ দিয়ে একটা কীর্তি গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে ম্যানইউ এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে টিকে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















