তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মোর্ত্তজার পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই মাইলফলক সবার আগে স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। রাজ্জাকের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে লেগেছিলো ২৬৯ ম্যাচ। আর মাশরাফি বিন মোর্ত্তজার লেগেছিলো ২৮৭ ম্যাচ।
এই দুইজনের তুলনায় অবশ্য একটু বেশি ম্যাচ খেলতে হয়েছে সাকিবকে। এই টাইগার অলরাউন্ডার ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে খেলেছেন ৩০৮ ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















