রোমাঞ্চ আর উত্তাপ ছড়িয়ে শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের চার উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে সব ছাপিয়ে গেল বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের মিশন নিয়ে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমিছিলো বাংলাদেশ। ম্যাচে টস জিতলেও ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কানরা। বল হাতে ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন দেশসেরা পেসার তাসনিক আহমেদ।
এরপর রিশাদ মোস্তাফিজ ও মিরাজদের একের পর এক আঘাতে লন্ডভন্ড লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে দুই উইকেট হারানোর পর দলের বিপদে তাত্রা হয়ে এগিয়ে আসেন জানিথ লিয়াঙ্গে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তুলে নেন সেঞ্চুরি। ১০২ বলে ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কায় তার ব্যাটে আসে ১০১ রান।
এছাড়া শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস ২৯ ও চারিথ আসালাঙ্কা ২৭ রান করেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
২৩৬ রানের লক্ষ্যে বিজয়ের সাথে ওপেনিংয়ে আসেন তানজিদ হাসান তামিম। সৌম্যর কনকাশন হিসেবে ব্যাটিং নেমেই নিজেদের সেরাটা দেন তামিম। দলের বিপদে ৫১ বলে তুলে ফিফটি। তার আগেই বিজয় ১২ নাজমুল হোসেন শান্ত ১ রান করে বিদায় নেন।
বদলি হিসেবে খেলতে নেমে তামিম ৮৪ রানের দারুণ ইসিংস খেলে বিদায় নেন। তবে এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান দলের হাল ধরেন।
মিরাজ ২৫ রানে বিদায় নিলে মুশফিকের সাথে ব্যাটিংয়ে নেমে সাগরীকায় ব্যাটিংয়ে ঝড় তোলেন রিশাদ। এই অলরাউন্ডার ১৮ বলে ৫ বাউন্ডারি ও চার ছক্কায় অপরাজিত ৪৮ রানে ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া মুশফিক অপরাজিত থেকে ৩৭ রানের ইনিংস খেলেন।
ফলে ৪০ ওভার দুই বলে ৬ উইকেটে ২৩৭ রান তুলে ৪ উইকেটে বাংলাদেশের জয়। তিন ম্যাচ সিরিজে ২-১ সিরিজ জিতল টাইগাররা। রিশাদ হোসেনর হাফ সেঞ্চুরি সুযোগ ছিলো। স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমও হয়তো চেয়েছিলেন রিশাদের ব্যাটে আসুক ৫০ রানের ইনিংস। বল ডিফেন্সও করেছিলেন। কিন্তু থিকসানার বলে মুশফিক ডিফেন্স করলেও স্লিপ দিয়ে বল বাউন্ডারি সীমানা পার হয়ে যায়।
দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের পর আবারও চট্টগ্রামে ফিরবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ থেকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















