ব্যাটিং ধস ঠেকাতে প্রথম দিনই ব্যটিংয়ে নেমেছিলেন স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের প্রথম সেশনটায় ব্যাটিংয়ে ভরসা দিয়ে গেলেন তাইজুল। অন্যপ্রান্ত দিয়ে আসা যাওয়া করলেন ব্যাটাররা। প্যাভিলিয়নে ফিরলেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও লিটন কুমার দাস। সব মিলিয়ে ৬ উইকেটে ৬ উইকেটে ১৩২ রান নিয়ে লাঞ্চের বিরতিতে বাংলাদেশ।
৩ উইকেটে ৩২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার তাইজুল ও জয়। আগের দিনের ব্যক্তিগত ৯ রানকে বড় করার সুযোগ পাননি ওপেনার জয়। আউট হলেন আর মাত্র তিন রান করে। একে একে শাহাদাত ও লিটন ফিরেছেন যথাক্রমে ব্যক্তিগত ১৮ ও ২৫ রান করে।
দলীয় ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে নিয়ে তাইজুল ও মেহেদি হাসান মিরাজ লাঞ্চ বিরতিতে গেছেন আর আট রান যোগ করে অর্থাৎ ৬ উইকেটে ১৩২ রান নিয়ে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনটায় বাংলাদেশের তিন উইকেটই নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার লাহিরু কুমরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















