চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বে শিরোপার রেসে মোহামেডান স্পোর্টিং ক্লাব হোঁচট খেল। পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা শিরোপা প্রত্যাশি দলটি বৃহস্পতিবার হেরেছে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।
এদিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওপেনার তৌফিক খান তুষার ও আনিসুল ইসলামের ব্যাটে শুরুটা ভালোই করে মোহামেডান। তবে ইনিংসের ষষ্ট ওভারে তানভীর ইসলাম ২১ বলে ১৮ রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক রনি তালুকদার ক্রিজে নেমে সুবিধা করতে পারেনি। তিনি শূন্য রানে বিদায় নেন। ২৭ রানে দুই ব্যাটারকে হারানো দলটির হয়ে হাল ধরেন আনিসুল ও ফরহাদ হোসেন। এই জুটিতে আসে ৬৯ রান।
ফলে দলীয় ৮৭ রানে ৫ ব্যাটারকে হারায় তারা। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মোহামেডানকে আরও বিপদে ফেলেন। তানভীরের চতুর্থ শিকার হয়ে মাহমুদউল্লাহ বিদায় নেন ২ রানে। এরপর ১৪ বলে কোন রান না করেই ফেরে নাসুম আহমেদও। দলীয় ১০০ রানে ৭ উইকেট হারানো মোহামেডান ২৯.৪ ওভারে ১১৭ রান স্কোরবোর্ডে তোলার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি।
বৃষ্টিতে প্রায় ৩ ঘন্টার মতো বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রুপগঞ্জ। নাসুম আহমেদকে স্লগ সুইপে ৬ মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তানজিদ হাসান তামিম।
শুন্য রানে তামিম ফিরে গেলেও সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে হাল ধরেন রূপগঞ্জের। দুই ব্যাটারের কল্যাণে দ্রুতই দলের রান গিয়ে পৌছায় ৫০ এ। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এই দুই ব্যাটারের কল্যানে ৯ উইকেট হাতে রেখে ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌছায় রূপগঞ্জ। সাইফ ৫৫ ও সৌম্য অপরাজিত থাকেন ৩৬ রানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















