দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ দিয়ে মাঠে নামবেন তিনি। ক্রিকেটে ফেরার আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ জেতা উচিৎ বলে মনে করছেন তিনি।
আজ রূপায়ন সিটি উত্তরার সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজের মনোভাব ব্যক্ত করেছেন সাকিব। তিনি বলেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল (ভোগান্তি) করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট (কঠিন)। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’
সাকিব গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেবার জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। লাল-সবুজদের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে এবারই প্রথম খেলবেন সাকিব।
শান্তর অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















