টেস্টের আগে স্বরূপে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অলরাউন্ডার নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাকিবের ফর্মে ফেরায় স্বস্তিতে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও জিয়াউর রহমানের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ২৩৩ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাকিব ৫৩ ও জিয়া ৫৫ রান করে বিদায় নেন। গাজীর পক্ষে বল হাতে রয়েল মিয়া আব্দুল গাফফার তিনটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সাকিবদের বোলিং তোপে ১৯২ রানে থেমেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে আনিসুল ইসলাম ২২, মেহেদী মারুফ ৩৫, মোনি খান ৪২ ও শেখ পারভেজ জীবন ৩২ রান করেন। বল হাতে মৃত্যুঞ্জয় চৌধুরী তিন উইকেট নেন। এছাড়া সাকিব ও তৈবুর রহমান দুটি করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















