শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ২৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জানিথ লিয়াঙ্গের সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৩৫ রানে গুটিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। এ দিন তিন ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
তবে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। টাইগার পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাতে দলীয় ১৫ রানে দুই উইকেট হারায় তারা। দলের বিপদে দারুণ সেঞ্চুরি করে একাই দলকে এগিয়ে নেন জানিথ লিয়াঙ্গে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১০২ বলে ১০১ রান করে ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কায়।
এছাড়া শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস ২৯ ও চারিথ আসালাঙ্কা ২৭ রান করেন। বল হাতে পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৪২ রানে একাই নেন তিনটি উইকেট। এছাড়া মোস্তাফিজ ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। রিশাদ ও সৌম্য নেন একটি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















