এশিয়া কাপ ১৭তম আসরের গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সুপার ফোরের চারের চূড়ান্ত লড়াই। যেখানে সেরা চারটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। সেখান থেকেই সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে। সেই লড়াইয়ে সবার আগে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ‘এ’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ৩ ম্যাচ শেষে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ পাকিস্তান।
আর ‘বি’ গ্রুপ থেকে ৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার ফোরের টিকিট পায় বাংলাদেশ।
সুপার ফোরে আজ ২০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এশিয়া কাপের ফাইনাল খেলতে সুপার ফোরের তিন ম্যাচের মধ্যে আন্তত দুটিতে জিততে হবে। তবেই এশিয়া কাপের ফাইনাল খেলা সম্ভাব!
আর সেরাদের এই লড়াইয়ে স্বপ্ন পুরোণের পথে এগিয়ে জেতে বাড়তি দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে লিটন ৩৯ বলে খেলেন ৫৯ রানের ঝড়ো ইনিংস। আর হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। কিন্তু দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ভালো শুরুর পর নিজেদের ইনিংস বড় করতে পারেনি। পারভেজ ১৯ ও তামিম ১৪ রানে বিদায় নেন।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম-ইমন শুন্য রানে বিদায় নেন। লিটন ২৮ রান করলেও হৃদয় ও মেহেদীও জ্বলে উঠতে পারেনি। তবে ষষ্ঠ উইকেটে জাকের ও শামীম বেশ ভালো ব্যাটিং উপহার দেন। ফলে বাংলাদেশ ৫ উইকেটে থামে ১৩৯ রানে। জবাবে শ্রীলঙ্কা ১৪.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
নিজেদের তৃতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনে ব্যাটিং নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ৩০ রান করে বিদায় নেন সাইফ হাসান। তবে তামিম ৩১ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে। এরপর নাসুম-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ৮ রানে জয় তুলে নিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। বাকি কাজটা সেরে দেয় শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে।
এশিয়া কাপের ফাইনালে খেলতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। এশিয়া কাপের কিছুদিন আগেই এই শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে লিটনরা। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। একই সাথে গ্রুপ পর্ব শেষে দুই দিন বিশ্রামের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানে শ্রীরঙ্কা একদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে। তাই পূর্ণ বিশ্রাম থেকে ফুরফুরে মেজাজেই সুপার ফোর শুরু করছে টাইগাররা।
এদিকে সুপার ভোরে বাংলাদেশের বিপক্ষে দ্বৈরথ কিংবা বন্ধুত্ব! কোনোটাতেই আপাতত ঢুকতে রাজী নয় শ্রীলঙ্কা দল। তাদের ব্যাটিং কোচ থিলান কান্দাম্বি বললেন, শুধু ক্রিকেটীয় দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশকে দারুণ দল ভেবেই খেলতে নামবেন তারা।
গত বৃহস্পতিবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কান্দাম্বি বলেন, ‘ক্রিকেট নিয়ে যখন কথা বলা হয়, আমি মনে করি, তাদের একটি বেশ ভালো দল আছে এবং গত কয়েক মাস ধরে তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের খেলোয়াড়রা তাদের খুব ভালোভাবে চেনে। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। আমরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করব।’
নিয়মিত খেলা হওয়ায় দুই দল একে অন্যের সম্পর্কে খুব ভালো করেই জানে। পরিকল্পনাও সবারই মাথায় সাজানো আছে। মাঠে সেসব প্রয়োগ করাটাকেই গুরুত্বপূর্ণ দেখছেন লঙ্কান ব্যাটিং কোচ, ‘আমাদের খেলোয়াড়রা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমি মনে করি, আমরা জয়ী হতে পারব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















