আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস হেরেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তবে হাইভোল্টেজ ফাইনালের ম্যাচে বিব্রতকর এক রেকর্ড ছুঁলেন ভারতের অধিনায়ক।
রোববার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ।
তবে আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















