• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জয় পাকিস্তানের

মাত্র ৩৭ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়ারা

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৫
in ক্রিকেট
Reading Time: 4 mins read
0
A A
0
অধিনায়ক শাহীন আফ্রিদির নেতৃত্বে প্রথম সিরিজই জিতল পাকিস্তান

অধিনায়ক শাহীন আফ্রিদির নেতৃত্বে প্রথম সিরিজই জিতল পাকিস্তান

Share on FacebookShare on Twitter

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামেই হয়েছে সিরিজের ফয়সালা। দীর্ঘ ১৭ বছর পর এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবার। পুরো ওয়ানডে সিরিজটাই এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে স্বাগতিক পাকিস্তান। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে তারা। অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদিও শুরু করেছেন দারুনভাবে। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মূলত বোলিং দাপট দেখিয়েই ৭ উইকেটে প্রোটিয়াদের উড়িয়ে দেয় পাকিস্তান। মাত্র ৩৭ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ওয়ানডে পাকিস্তান এবং দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকা জিতে ১-১ সমতা ছিল। শনিবার তাই সিরিজ জয়ের ফয়সালা হওয়ার ম্যাচে মুখোমুখি হয় দু’দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক আর লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ৭২ রান যোগ করেন মাত্র ১৪.২ ওভারে। ৪৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৯ রানে বিদায় নেন প্রিটোরিয়াস। এরপরই বিস্ময়কর ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে।

টানা ৩ ম্যাচে কুইন্টন ডি কক দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবার খেলেছেন ৫৩ রানে ইনিংস

একপ্রান্ত ধরে রেখে দুর্দান্ত ব্যাট করছিলেন ডি কক। অবসর ভেঙ্গে ফিরে এই সিরিজে আগের দুই ম্যাচে তিনি একটি হাফ সেঞ্চুরি ও আরেকটি সেঞ্চুরি করেছেন। এবারও তিনি হাফ সেঞ্চুরি করেন। তবে ৭০ বলে ৬ চার ও ১ ছয়ে তিনি মোহাম্মদ নাওয়াজের স্পিনে ৫৩ রানে আউট হওয়ার পর ভেঙ্গে পরে প্রোটিয়ারা। পাকিস্তানের স্পিনাররা রীতিমতো আতঙ্ক তৈরি করেন।

সালমান আলী আগার অনিয়মিত অফস্পিন, আবরার আহমেদের লেগস্পিন আর নাওয়াজের বাঁহাতি স্পিনে দূর্বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২ উইকেট হারিয়ে ১০৬ রান থেকে ১৪৩ রান করতেই গুটিয়ে যায় বিপর্যস্ত সফরকারী দল। অর্থাৎ মাত্র ৩৭ রানে শেষ ৮টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

৩৭.৫ ওভারে ১৪৩ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ক্যারিয়ারসেরা বোলিং করেন আবরার। এর আগে মাত্র একবার ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছিলেন ৩৩ রান খরচায়। তরুন এ লেগি এবার ১০ ওভারে ১ মেডেন দিয়ে ২৭ রানে দখল করেন ৪ উইকেট। সালমান আগা ৪ ওভারে ১৮, শাহীন আফ্রিদি ৪.৫ ওভারে ১৮ ও নাওয়াজ ৯ ওভারে ৩১ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

লেগস্পিনার আবরার আহমেদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে

মাত্র ১৪৪ রানের টার্গেটে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচে শুন্য রানে সাজঘরে ফিরলেন এই ওপেনার। কিন্তু এরপর বাবর আজমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন ফর্মে থাকা সাইম আইয়ুব। যদিও আবার বড় ইনিংস খেলতে পারেননি বাবর, রানআউট হয়ে যান ৩২ বলে ৫ চারে ২৭ করে। তৃতীয় উইকেটে আরও ৬৫ রানের জুটি আসে সাইম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে।

দলকে জয় থেকে মাত্র ১৪ রান দূরে রেখে সাইম আউট হন। তিনি মাত্র ৭০ বলে ১১ চার, ১ ছয়ে ৭৭ রান করেন। রিজওয়ান অপরাজিত থাকেন ৪৫ বলে ৩ চার, ১ ছয়ে ৩২ রানে। মাত্র ২৫.১ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। নান্দ্রে বার্গার ও বিয়র্ন ফরটুইন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ইনিংস– ১৪৩/১০; ৩৭.৫ ওভার (ডি কক ৫৩, প্রিটোরিয়াস ৩৯, ব্রিটজকে ১৬; আবরার ৪/২৭, সালমান ২/১৮, শাহীন ২/১৮, নাওয়াজ ২/৩১)।

পাকিস্তান ইনিংস- ১৪৪/৩; ২৫.১ ওভার (সাইম ৭৭, রিজওয়ান ৩২*, বাবর ২৭; বার্গার ১/২৯, ফরটুইন ১/৩৪)।

ফলঃ পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচঃ আবরার আহমেদ (পাকিস্তান)।

সিরিজঃ ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।

প্লেয়ার অব দ্য সিরিজঃ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

 ২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

মার্চ ৩১, ২০২৬
রাজার অপরাধে শাস্তি পেলেন শাহীন

রাজার অপরাধে শাস্তি পেলেন শাহীন

মার্চ ৩১, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

মার্চ ৩১, ২০২৬
১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ৩০, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ৩০, ২০২৬
বিসিবির দুর্নীতি! ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

বিসিবির দুর্নীতি – ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

মার্চ ৩০, ২০২৬
ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
রাজার অপরাধে শাস্তি পেলেন শাহীন

রাজার অপরাধে শাস্তি পেলেন শাহীন

মার্চ ৩১, ২০২৬
চাকরি হারালেন ঘানার কোচ

চাকরি হারালেন ঘানার কোচ

মার্চ ৩১, ২০২৬
বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন আনচেলত্তি!

বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন আনচেলত্তি!

মার্চ ৩১, ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

 ২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

মার্চ ৩১, ২০২৬

Recommended

চাকরি হারালেন ঘানার কোচ

চাকরি হারালেন ঘানার কোচ

মার্চ ৩১, ২০২৬
বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন আনচেলত্তি!

বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছেন আনচেলত্তি!

মার্চ ৩১, ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

 ২ কোটি রুপি জরিমানা দিলেন নাসিম

মার্চ ৩১, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech