আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাতে ১৩০ রানের টার্গেট পেয়েছে নিগার সুলতানার জ্যোতির দল। টস ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফা আক্তারের বোলিং তোপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
কলম্বোতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলের পক্ষে মুনিবা আলী ১৭,রমিন শামীমা ২৩, ও অধিনায়ক ফাতেমা সানা ২২ রান করেন। এছাড়া ডায়না বেগ ১৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে স্বর্ণা আক্তার ৩.৩ ওভারে ৫ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। এছাড়া মারুফা ৭ ওভারে ৩১ রানে দুটি ও নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান নিয়ে নেন দুটি উইকেট।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













