চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা শেষ চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসির বিপক্ষে গোলের পর ইগর জেসুসকে নিয়ে সতীর্থদের উল্লাস

ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়বারের চ্যাম্পিয়ন চেলসি। সর্বশেষ ২০১৬ সালে শিরোপা জয় করেছে এ দলটি। কিন্তু বর্তমান অবস্থা বেশ নাজুক তাদের। চলমান মৌসুমে সোমবার রাতে টানা ষষ্ঠ ম্যাচে হেরেছে দলটি। নিজেদের মাঠের খেলায় নটিংহার ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে। এ হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে দুইবারের চ্যাম্পিয়ন দলটির কার্যত আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।

৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট চেলসির। পয়েন্ট টেবিলে অবস্থান নয়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে শীর্ষ পাঁচ দল। বর্তমানে পঞ্চম স্থানে থাকা দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮। চেলসি বাকি থাকা তিন ম্যাচের সবকটিতে জিতলেও অ্যাস্টন ভিলাকে টপকাতে পারবে না। কেননা তিন ম্যাচের ৯ পয়েন্ট নিয়ে চেলসির পয়েন্ট হবে ৫৭। ফলে দুইবারের চ্যাম্পিয়নদের আর চ্যাম্পিয়ন্স লিগে খেলার আর সুযোগ থাকলো না।

টানা ছয়ে শেষ হচ্ছে না চেলসির দূরাবস্থা। সর্বশেষ ৮ ম্যাচের সাতটিতেই হেরেছে তারা। এই হারের দৈর্ঘ্যটা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা রয়েছে। কেননা পরের ম্যাচে তারা লিভারপুলের মুখোমুখি হবে।

চেলসি এরই মধ্যে ১৯১২ সালের পর সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড করেছে। এ ম্যাচে ভালো কিছু হবে না তা ম্যাচের শুরুতেই চূড়ান্ত হয়ে যায়। ১৫ মিনিটের মধ্যে জোড়া গোল হজম করে তারা। প্রথম গোলটি দ্বিতীয় মিনিটে। আর দ্বিতীয় গোল ১৫ মিনিটে। চেলসি তৃতীয় গোল হজম করে ৫২ মিনিটে। এ সময়ে তাইয়ো আয়োনিয়ি গোল করে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার সাফল্যের মুখ দেখেন। অন্য গোলটি করেন ইগর জেসুস।

কোল পালমারের শট রুখে দিলেন গোলরক্ষক ম্যাচ সেলস

অবশেষে চেলসির গোল

চেলসি গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল। তারপর গত পাঁচ ম্যাচে গোলের দেখা পায়নি। এ ম্যাচেও গোলশূন্য থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ইনজুরি সময়ে নটিংহাম ফরেস্টের জাল কাঁপিয়ে লজ্জা থেকে দলকে রক্ষা করেন হোয়াও পেদ্রো।

ফরেস্টের দ্বিতীয় সারির দল

সামনে ইউরোপা লিগের সেমিফাইনাল ম্যাচ ফরেস্টের। সে কথা মাথায় রেখে এ ম্যাচে ব্যাপক পরিবর্তন এনেছিল দলটি। আট পরিবর্তন এনে দ্বিতীয় সারির দল নামিয়েছিল সফরকারী দলটি। কিন্তু তাদের সামনেও যে চেলসির রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে তা কেউ ভাবতেও পারেনি।

আক্রমণভাগের অবস্থা নাজুক

আক্রমণভাগের অবস্থা ছিল নাজুক। বিরতির ঠিক আগে জেসি ডেরি ও জ্যাক অ্যাবটের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে খেলা বন্ধ থাকে প্রায় ১২ মিনিট। অভিষেক ম্যাচেই ডেরিকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। চেলসি পায় পেনাল্টি। তা থেকে গোল পায়নি চেলসি। কোল পালমারের শট রুখে দেন ম্যাট সেলস।

Exit mobile version