বাংলাদেশের গতির রাজা পেসার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। নিজে খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বিশ্ব কাঁপানো পেসার। সেই ওয়াসিম আকরাম এবার মুগ্ধ অন্য পেসারে- বাংলাদেশি তারকা নাহিদ রানায়।
তরুণ এই টাইগার পেসারের গতি নিয়ে মুগ্ধতা তো জানিয়েছেন কতবারই। এবার নাহিদের বুদ্ধিমত্তারও করেছেন প্রশংসা। ফিল্ডিংয়ে অধিনায়কের পাশাপাশি ভূমিকা থাকে বোলারেরও। নাহিদ তার ওভারগুলো করার সময় ফিল্ডিং সেটআপে সামান্য কিছু পরিবর্তন এনে বোকা বানান ব্যাটারদের।
পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনালে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট শিকার করার পেছনে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ ওয়াসিম আকরাম। নাহিদকে উদাহরণ হিসেবে দেখিয়ে পাকিস্তানি কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন, স্কিলের পাশাপাশি ক্রিকেটে বিচক্ষণতাও খুব প্রয়োজন।
ফাইনালে নাহিদের দুর্দান্ত বোলিং নিয়ে তিনি বলেন, ‘পেইস ইজ পেইস ইয়ার। নাহিদ রানা যেভাবে বল করেছে, দেখে খুব উপভোগ করেছি। কী গতি তার; ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াচ্ছে, হোক সে টেল এন্ডার কিংবা মূল ব্যাটার। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে কিছু ডিটেইলস দেখিয়েছে। সে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। প্রেজেন্স অব মাইন্ড খুব ইম্পরট্যান্ট।
নাহিদ পেশোয়ারকে ফাইনালে তোলার ক্ষেত্রে রেখেছিলেন বড় ভূমিকা। দলের মালিক তাই এক প্রকার বিসিবিকে অনুরোধ করেই তাকে উড়িয়ে নেন ফাইনালের জন্য। সেখানে গতির ঝড় তোলে নাহিদ বিছিয়ে দেন জয়ের পথ। তার একের পর এক ছোঁড়া দ্রুতগতির বল বেকায়দায় ফেলেছে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যানের ব্যাটারদের।
এছাড়া ওয়াসিম ম্যাচ চলাকালেই নাহিদের বোলিং দেখে বলেন, ‘পেসের ব্যাপারটা আসলে এরকমই। সে সব ব্যাটারকে বিপদে ফেলেছে। ১৪৫-১৫০ কিমি/ঘণ্টা গতি, যেভাবে সে বল করছে দারুণ লেগেছে। সহজ অ্যাকশন, তেমন জটিলতা নেই। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।’
কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে পাকিস্তানকে ডুবিয়ে ছিলেন এই পেসার। এরপর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য বোলিং করেন। মিরপুরে ১০ ওভার বোলিং করেন একই গতিতে। সেই সাথে ৫ উইকেট শিকার করে নতুন ইতিহাস গড়েন এই পেসার। নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও, পরের তিন ওভারে একটি মেডেনে স্রেফ ৯ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট নেন নাহিদ। চার ওভারে ২২ রানে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের ফাস্ট বোলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











