দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চেও সাফল্য পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফল্যের ধারাবাহিকতায় ফিফা র্যাঙ্কিয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে আসলো দেশের নারী ফুটবলাররা। বাংলাদেশের এই সাফল্যে প্রশংসা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা।
আজ ০৭ জুলাই ফিফা থেকে পাঠানো ই-মেইল বার্তায় শিরোনাম করা হয়েছে ঠিক এভাবে, ‘ফিফা/কোকা-কোলা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে স্পেন আবার শীর্ষস্থান দখল করেছে; বাংলাদেশ আরও এগিয়েছে’।
সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বেশ রদবদল হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এক নাম্বারে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয়স্থানে। তিনধাপ এগিয়ে সুইডেন উঠেছে তিনে। একধাপ এগিয়ে ইংল্যান্ড চতুর্থস্থানে। পঞ্চমস্থানে জার্মানি। তারা পিছিয়েছে দুইধাপ। ষষ্ঠস্থানে ফ্রান্স। এর পরের চারটি স্থানে যথাক্রমে ব্রাজিল, জাপান, কানাডা ও উত্তর কোরিয়া।
মূলত, গত দুই মাস ধরে মহিলা ফুটবল ছিলো অ্যাকশনে ভরপুর। যেখানে ছিলো মহাদেশীয় প্রতিযোগিতা। যা কিনা ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র্যাঙ্কিং ওলটপালট করে দিয়েছে। স্পেনের চ্যালেঞ্জকে হারিয়ে ইংল্যান্ড তাদের ইউরোপীয় শিরোপা ধরে রেখেছে, শিরোপা ধরে রেখেছে ব্রাজিলও। অন্যদিকে, নিউজিল্যান্ডের অনুপস্থিতির পূর্ণ সুযোগ নিয়ে ওশেনিয়া সিংহাসনে নিজেদের দাবি জানিয়েছে সলোমন দ্বীপপুঞ্জ।
২০২৭ সালের ব্রাজিল মহিলা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্ব এবং ওএফসি মহিলা নেশনস কাপের জন্য এশিয়ান বাছাইপর্ব বেশ আলোড়ন তুলেছে। বাংলাদেশ ২৪ধাপ এগিয়ে উঠেছে ১০৪তম স্থানে। পয়েন্টের দিক দিয়েও (+৮০.৫১) বাংলাদেশের অর্জনকে প্রশংসা করেছে ফিফা।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত সাতধাপ এগিয়ে ৬৩তমস্থানে উঠে এসেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















