আগামী অক্টোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য বিসিবি গত সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে।
এবার ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনের তফসিল। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে। বিসিবি নির্বাচনের প্রধান কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়ন বিতরণ–জমা, যাচাই-বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল :
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩












