টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে কোনো উইকেট না হারিয়েই ৯০ রান করে স্কটিশরা। এরপর ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের। কিন্তু না। বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি।
এর আগে বৃষ্টির কারণে টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়। তবে বৃষ্টি ভেজা মাঠে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। খেলা শুরুর পর প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফেরার পর ম্যাচ হয়ে যায় দশ ওভারে।
এরপর মঈন আলির প্রথম চার ওভারে তেমন কিছু করতে পারেনি স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। ফলে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছে।
