• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
in ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, স্পোর্টস আপডেট
Reading Time: 10 mins read
0
A A
0
শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে কঠিন সমীকরণের মুখে পড়ে পাকিস্তান। আজ শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৪ রানে জিতলেই সেমিতে উঠতো তারা। কিন্তু আট উইকেটে ২১২ রান তুলে লঙ্কানদের ১৪৮ রানে থামাতে পারেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মাত্র ৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড ।

পাল্লেকেলেতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনিং জুটিতে ১৭৬ রানের বিশ্বকাপ রেকর্ড গড়েন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গড়া নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ড ১৭৫ রানের জুটিকে টপকে যান দুজনে। 

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড
শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড , ছবি : সগৃহীত

এমন এক জুটি ভাঙে ১৬তম ওভারের পঞ্চম বলে। ফখর ৪২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রানে সাজঘরে ফেরেন। পরের ওভারেই সাহিবজাদা সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন। তিনি ৬০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন। এই সেঞ্চুরির পথে তিনি টি-২০ বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ৩৮৩ রান করার রেকর্ড গড়েন। পেছনে ফেলেন ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করে এতোদিন রেকর্ডটি ধরে রাখা বিরাট কোহলিকে।

শেষদিকে ধসের পরও পাকিস্তানের রেকর্ড

এরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। একটানা উইকেট খুইয়ে ২০ ওভারে আট উইকেটে ২১২ রান তোলে তারা। সর্বশেষ ২৬ বলে মাত্র ৩৬ রান করতেই আটটি উইকেট হারিয়েছে পাকিস্তান। পরবর্তী আট ব্যাটারের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। এরপরও বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় রান পেয়েছে তারা।

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড
সাহিবজাদার দুর্দান্ত সেঞ্চুরি, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই পাকিস্তানের সার্বকভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২১ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে ২৩২ রান তাদের সেরা। শ্রীলঙ্কার বোলাররা প্রথম ১৫ ওভারে তুলোধুনো হলেও শেষ চার ওভার দুই বলে দুর্দান্ত বোলিং করেন। দিলশান মাদুশঙ্কা চার ওভারে ৩৩ রানে ৩টি এবং দাসুন শানাকা চার ওভারে ৪২ রানে ২টি উইকেট নেন।

নতুন বিশ্বরেকর্ড গড়ে যা বললেন পাকিস্তানের তারকা

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৩৩ রানেই দুই উইকেট হারায়। কামিল মিশারা ১৫ বলে ৪টি চার ও ১টি ছয়ে ২৬ রান করেন। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন চারিথ আসালঙ্কা ও পবন রত্নায়েকে। আসালঙ্কা ১৮ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৫ রানে বিদায় নেন।

শানাকার অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

১২ ওভারে ১০১ রানেই পাঁচ উইকেট খুইয়ে ফেলে লঙ্কানরা। তখনও সেমিতে যাওয়ার স্বপ্ন দেখেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে থামাতে পারলেই সেটা সম্ভব হবে। কিন্তু পবন ও শানাকা ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়ে পাকিস্তানের স্বপ্ন ধুলিসাৎ করে দেন।

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় পাকিস্তানের- সেমিতে নিউজিল্যান্ড
শানাকা বিস্ফোরক ব্যাটিং করেন, ছবি : সংগৃহীত

এমনকি পবন ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রানে সাজঘরে ফেরার পর শানাকা তাণ্ডব চালিয়ে শ্রীলঙ্কার জন্য অসম্ভব হয়ে ওঠা জয়টাকেও হাতের মুঠোয় এনে দেন। শেষ ছয় ওভারে ৮৭ রান করেছে শ্রীলঙ্কা শুধু শানাকার টর্নেডো ব্যাটিংয়ের কল্যাণে। তিনি ৩১ বলে বলে ২টি চার ও ৮টি ছক্কায় ক্যারিয়ারসেরা ৭৬ রানে অপরাজিত থাকেন।

শেষ ওভারে ২৮ রানের দরকার ছিল। শাহীনকে প্রথম বলে চার ও টানা তিন বলে ছক্কা হাঁকিয়ে ২২ রান তুলে নেন শানাকা। কিন্তু শেষ দুই বলে রান নিতে পারেননি। ফলে ২০ ওভারে ছয় উইকেটে ২০৭ রানে থামে শ্রীলঙ্কা। আবরার আহমেদ চার ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সংক্ষিপ্ত স্কোর

  • পাকিস্তান- ২১২/৮; ২০ ওভার (সাহিবজাদা ১০০, ফখর ৮৪; মাদুশঙ্কা ৩/৩৩, শানাকা ২/৪২)।
  • শ্রীলঙ্কা- ২০৭/৬; ২০ ওভার (শানাকা ৭৬*, পবন ৫৮, মিশারা ২৬, আসালঙ্কা ২৫; আবরার ৩/২৩)।
  • ফল : পাকিস্তান ৫ রানে জয়ী।]
  • ম্যাচসেরা : সাহিবজাদা ফারহান।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে এককভাবে

এপ্রিল ১৭, ২০২৬
তামিমকেও ব্লক করেছেন বুলবুল

তামিমকেও ব্লক করেছেন বুলবুল

এপ্রিল ১৭, ২০২৬
অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

এপ্রিল ১৬, ২০২৬
আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬
ক্রিকেটারদের যে বার্তা দিয়েছেন তামিম

ক্রিকেটারদের যে বার্তা দিয়েছেন তামিম

এপ্রিল ১৬, ২০২৬
মিরাজ

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

এপ্রিল ১৬, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম

নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম

এপ্রিল ১৬, ২০২৬
মেসির সঙ্গে আবার কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ হোয়োস

মেসির সঙ্গে আবার কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ হোয়োস

এপ্রিল ১৬, ২০২৬
লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬
দর্শকদের মাঠে ফিরতে তামিমের আহ্বান

দর্শকদের মাঠে ফিরতে তামিমের আহ্বান

এপ্রিল ১৬, ২০২৬
মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে এককভাবে

এপ্রিল ১৭, ২০২৬
তামিমকেও ব্লক করেছেন বুলবুল

তামিমকেও ব্লক করেছেন বুলবুল

এপ্রিল ১৭, ২০২৬
অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

এপ্রিল ১৬, ২০২৬
আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

Recommended

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব শীর্ষে এককভাবে

এপ্রিল ১৭, ২০২৬
তামিমকেও ব্লক করেছেন বুলবুল

তামিমকেও ব্লক করেছেন বুলবুল

এপ্রিল ১৭, ২০২৬
অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড

এপ্রিল ১৬, ২০২৬
আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech