অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য সরকার। অবশ্য ওপেনার সৌম্য সরকারের ক্যারিয়ারটাই এমন। কখন সুযোগ পান আর কখন বাদ পড়েন তা ধরতে ধরতেই যেন বয়স হয়ে গেল ৩৩ বছর! ওয়ানডে সিরিজ শেষ করে ফিরলেন বাড়ি। আবার সেখান থেকে যোগ দিতে হচ্ছে জাতীয় দলে।
বাঁহাতি এই ওপেনারকে সিরিজ শুরুর আগের দিন ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। এর কোনো কারণ ব্যাখ্যা করেনি বিসিবি। তবে সহজেই অনুমেয়, অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে শঙ্কা থাকার কারণেই শেষমুহুর্তে ডাকা হলো সৌম্যকে।
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে যান লিটন। শেষদিকে মাঠে নেমে অবশ্য মিরপুরে ওয়ানডেতে ফিফটি-খরা ঘোচান। তবে ম্যাচ শেষে তাকে নিয়ে খুব একটা স্বস্তির খবর দিতে পারেননি ফিজিও।
গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক মাঠে নামতে পারবেন না। সেক্ষেত্রে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হতে পারে তাওহীদ হৃদয়ের।
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের স্কোয়াড বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক),সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।
অস্ট্রেলিয়া : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, অ্যারন হার্ডি, নিখিল চৌধুরী, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















