• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
রবিবার, জুন ১৪, ২০২৬
  • Login
LIVE ⚽ World Cup Live Score
খেলা.লাইভ
FIFA World Cup 2026
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
LIVE ⚽ World Cup Live Score
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
জুন ১৪, ২০২৬
in ক্রিকেট
Reading Time: 2 mins read
0
A A
0
তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ । অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন এক সময় বেশ জোরালোভাবেই দেখছিল বাংলাদেশ। শেষদিকে শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং সেই সম্ভাবনা আরও উসকে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ২২ বছর বয়সী কুপার কনোলির ব্যাটে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়েছে সফরকারীরা। ফলে দারুণ লড়াইয়ের পরও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ে বাংলাদেশ। লিটন দাস, তাওহীদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে শক্ত অবস্থান তৈরি করে স্বাগতিকরা। কিন্তু সেই রানও শেষ পর্যন্ত নিরাপদ হয়নি অস্ট্রেলিয়ার দৃঢ় ব্যাটিংয়ের সামনে। ৩ বল ও ১ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অজিরা।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন সৌম্য সরকার। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও ৬১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই দুই ব্যাটার। ইনিংসের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে মিরপুরে নিজের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে হৃদয় খেলেন ৮৩ রানের কার্যকর ইনিংস।

শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতও দেখান আগ্রাসী ব্যাটিং। তার অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে ২৭৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

তবে রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে চড়াও হয়ে প্রথম চার ওভারেই ৩৮ রান তুলে নেয় সফরকারীরা।

এরপর আক্রমণে এসে ম্যাচের গতি বদলে দেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারেই জশ ইংলিস ও ম্যাট রেনশোকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। পরে তাসকিন আহমেদ অ্যালেক্স ক্যারিকে আউট করলে ম্যাচে ফেরার আশা দেখে বাংলাদেশ।

কিন্তু সেই আশা ধীরে ধীরে শেষ করে দেন কুপার কনোলি। মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে চাপ সামাল দেন তিনি। লাবুশেন ধীরস্থির থাকলেও কনোলি খেলেন আগ্রাসী ভঙ্গিতে। চার-ছক্কায় ৫১ বলে তুলে নেন নিজের ফিফটি।

অর্ধশতকের পর আরও ভয়ংকর হয়ে ওঠেন এই তরুণ ওপেনার। লাবুশেন আউট হলেও থামেননি। ক্যামেরন গ্রিনকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যান। একপর্যায়ে মাত্র ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কনোলি।

গ্রিন ২৭ রান করে ফিরলেও তখন ম্যাচ প্রায় অস্ট্রেলিয়ার দখলে। এরপর পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ১৯ বছর বয়সী অলিভার পিকও খেলেন কার্যকর ২৭ রানের ইনিংস।

শেষদিকে অবশ্য হাল ছাড়েননি শরিফুল। টানা দুই বলে অলিভার পিক ও জাভিয়ার বার্টলেটকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান তিনি। পরে আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে মোট ৬ উইকেট শিকার করেন এই পেসার।

তবে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশকে। ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম একাই নেন ৬ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জুন ১৪, ২০২৬
ইমার্জিং দলে নাঈম-অমিতরা

ইমার্জিং দলে নাঈম-অমিতরা

জুন ১৪, ২০২৬
সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

উপসালার জার্সিতে সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

জুন ১৪, ২০২৬
অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

জুন ১৪, ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

জুন ১৪, ২০২৬
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জুন ১৪, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বিশ্বকাপে ব্রাজিল -মরক্কো মহারণ

বিশ্বকাপে ব্রাজিল -মরক্কো মহারণ

জুন ১৩, ২০২৬
কাতারের নতুন শুরু - সুইজারল্যান্ডের লক্ষ্য ইতিহাস বদল

কাতারের নতুন শুরু – সুইজারল্যান্ডের লক্ষ্য ইতিহাস বদল

জুন ১৩, ২০২৬
কেমন হতে পারে ব্রাজিল ও মরক্কোর সম্ভাব্য লাইন আপ

কেমন হতে পারে ব্রাজিল ও মরক্কোর সম্ভাব্য লাইন আপ!

জুন ১৪, ২০২৬
ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো

জুন ১৩, ২০২৬
তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

জুন ১৪, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জুন ১৪, ২০২৬
ইমার্জিং দলে নাঈম-অমিতরা

ইমার্জিং দলে নাঈম-অমিতরা

জুন ১৪, ২০২৬
সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

উপসালার জার্সিতে সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

জুন ১৪, ২০২৬

Recommended

তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত লড়াই করেও হারলো বাংলাদেশ

জুন ১৪, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জুন ১৪, ২০২৬
ইমার্জিং দলে নাঈম-অমিতরা

ইমার্জিং দলে নাঈম-অমিতরা

জুন ১৪, ২০২৬
সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

উপসালার জার্সিতে সুইডেনের লিগে অভিষেক হচ্ছে সাকিবের

জুন ১৪, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |