অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ । ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতিহাস হাতছানি দিচ্ছে টাইগারদের। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন।
নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন। টসের সময় নাজমুল জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে আজ একাদশে নেই।
ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার সুযোগ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়া। হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ সকাল ১১টায়।
দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে হেলমেটে বলের আঘাত লাগা মেহেদী হাসান মিরাজ খেলছেন না এই ম্যাচ। তার কনকাশনের শঙ্কায় দলে আসা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জায়গা পেয়েছেন একাদশে। গতিময় পেসার নাহিদ রানার জায়গায় খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম দুই ম্যাচসহ টানা তিন ওয়ানডেতে শূন্য রানে ফেরা ম্যাথু শর্ট জায়গা হারিয়েছেন একাদশে। বাদ পড়েছেন ন্যাথান এলিস। তাদের জায়গায় এনেছেন অলিভার পিক ও বেশ ডোয়ার্শাস।
বাংলাদেশ একাদশ: শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা, অলিভার পিক, বেন ডোয়ার্শাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















