আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ। শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৩৬৭ রানের লিড নিয়ে এগিয়ে আছে । দিনের খেলা শেষে সাদমান ইসলাম ৬৯ ও মুমিনুল হক ১৯ রান নিয়ে অপরাজিত।
এর আগে মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে বড় লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের চেয়ে ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১১৯ রান তোলেন।
দারুণ ব্যাটিং উপহার দিয়ে টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন জয়। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৭৫ বলে ছয় বাউন্ডারিতে ৫০ পূর্ণ করেন তিনি। জয়ের পর সাদমান ৭৬ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অস্টম ফিফটি। তবে ফিফটির পর সিলেট টেস্টে দেড়শ রান করা জয় এগুতে পারেনি। তিনি ফিরে যান ব্যক্তিগত ৬০ রানে। এরপর সাদমানের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক।
এর আগে আগের দিন শেষে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাটিংয়ে তৃতীয় তিন সকালে বেশ সতর্ক শুরু করে সফরকারীরা। লাঞ্চের আগে দারুণ ব্যাটিং উপহার দেন। তবে সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল। ভূমিকম্পের পর তাইজুলের জোড়া আঘাত। শেষ পর্যন্ত চার বিরতির আগেই গুটিয়ে যায় আইরিশরা।
এর আগে মিরপুরে মুশফিকুর রহিমের শততম টেস্টে জড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে টাইগাররা। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিকুর রহিম। এছাড়া টেস্টে পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আইরিশরা থেমেছে ২৬৫ রানে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন চারটি উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















