আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশে। সিলেটে এদিন সিরিজের প্রথম ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
টেস্টে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে থাকা এনামুল হক বিজয় ও নাঈম হাসান দলেই নেই। একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয় এবং অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার মুরাদের। এই সংস্করণে বাংলাদেশের ১০৮তম ক্রিকেটার মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৬৫ উইকেট। বাংলাদেশ খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। আয়ারল্যান্ড নামছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।
স্পিনে মুরাদের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে পেসার হাসান মাহমুদের সঙ্গী নাহিদ রানা। এছাড়া আয়ারল্যান্ড দলে অভিষেক হয়েছে দুই জনের। প্রথমবারের মতো স্বীকৃত ক্রিকেটে কোনো ম্যাচ খেলতে নামছেন অলরাউন্ডার জর্ডান নিল। টেস্টে প্রথমবার খেলবেন ক্যাড কারমাইকেল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















