মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে লজ্জা দিয়ে শূন্য রানে ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা । আগের ম্যাচে প্রথম বলেই তাসকিন পেয়েছিলেন উইকেট। এবার পেলেন প্রথম ওভারে। তাসকিন আহমেদের চমৎকার ডেলিভারিতে ফের শূন্য রানে ফিরলেন ম্যাথু শর্ট।
অফ স্টাম্পের বাইরের বল না খেলে ছেড়ে দেন শর্ট। তাকে বিস্ময়ে ভাসিয়ে বল ছোবল দেয় স্টাম্পে। আগের ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া শর্ট এবার টিকলেন চার বল। টানা তিন ম্যাচে তিনি আউট হলেন শূন্য রানে। ইনিংসের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ ক্যামেরন গ্রিন শূন্য রানে ও ম্যাট রেনশ শূন্য রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। অস্ট্রেলিয়া ক্রিকেটে এটাই প্রথম শূন্য রানে তিন উইকেট নেই।
৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩ রান। প্রথম ম্যাচে কাঁদিয়ে দেওয়া নাহিদ রানা এখনও বোলিং শুরু করেননি।
এর আগে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া। দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়েই ইতিহাস গড়ার লক্ষ্যে বাংলাদেশের। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল ১১টায়। টেস্ট খেলুড়ে দেশ গুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচের দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা উজ্জল করেছে মেহেদী হাসান মিরাজের দল। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে। স্বাগতিকরা বৃহস্পতিবারই কাজ সেরে ফেলতে চায়।
জায়গা হারিয়েছেন সাইফ হাসান
একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৩ বছর বয়সী সৌম্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।
