নতুন কুঁড়ি ফুটবল ২০২৫-২৬
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল ইভেন্টের বালক বিভাগের ফাইনালে উঠেছে সিলেট ও ময়মনসিংহ। এবং বালিকা বিভাগের ফাইনালে উঠেছে রাজশাহী ও রংপুরের মেয়েরা। আজ ঢাকা শারিরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগে দিনের প্রথম সেমিফাইনালে সিলেট ৩-১ গোলে বরিশাল বিভাগকে পরাজিত করে অপরদিকে ২য় সেমিফাইনালে ময়মনসিংহ রংপুর বিভাগকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে অপরদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনাল খেলায় রাজশাহী বিভাগ খুলনা- বিভাগকে ২-০ গোলে এবং ২য় সেমিফাইনালে রংপুর বিভাগ-ময়মনসিংহ বিভাগকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফলে ২৭ জুলাই বনানীর আর্মি স্টেডিয়ামে বালক ফাইনালে সিলেট-ময়মনসিংহ এবং বালিকা ফাইনালে রাজশাহী-রংপুর মুখোমুখি হবে।

বালক বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ বিভাগ ১-০ গোলে রংপুর বিভাগকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। খেলায় রংপুর প্রাধান্য বিস্তার করে খেলেও ২১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ময়মনসিংহের রাতুল গোল করে দলের লিড দেন এরপর রংপুর বিভাগ গোলের জন্য মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিশেষ করে রংপুরের ক্যাপ্টেন হুসাইন সমস্ত মাঠ জুড়ে খেলেছেন কিন্তু অন টার্গেটের শর্ট নিতে পারেননি। প্রথমার্ধে যদিও রংপুর বিভাগ ভালো খেলেছে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে ছিল ময়মনসিংহ দল। সেকেন্ড হাপে তুলনামূলক বেটার ফুটবল খেলেছে ময়মনসিংহ বিভাগ, আক্রমণের ধার বেশি থাকলেও নতুন করে আর গোলের দেখা পায়নি যেহেতু অনূর্ধ্ব-১৪ বালক বিভাগের খেলা, মাঠে প্রচন্ড গরম ছিল মাঠ ভারি মাঠ ছিল যার কারণে স্বাভাবিক খেলা কোন দলই খেলতে পারেনি তারপরেও ময়মনসিংহ বিভাগ দ্বিতীয়ার্ধে বেটার ফুটবল খেলেছে আক্রমণের ধারও বেশি ছিল কিন্তু নতুন করে আর গোলের দেখা পায়নি। রংপুর বিভাগ আক্রমণ করলেও আক্রমণগুলো সেই ভাবে তারা ফিনিশ করতে পারেনি। যার কারণে ময়মনসিংহ ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে ২য় দল হিসেবে ফাইনালে উঠে।

অপরদিকে বালিকা বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগ পরস্পর মুখোমুখি হয় বালকদের মত। কিন্ত তুলনামূলক বেটার ফুটবল খেলেছে ছেলেদের চাইতে রংপুর বিভাগের মেয়েরা । তবে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলেছে রংপুর বিভাগের মেয়েরা তবে ফিনিশিংয়ের অভাবেই গোল বঞ্চিত হতে হয়েছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মাথায় কিসকু প্রথম গোল করে রংপুর বিভাগকে এগিয়ে নিলে বাকি সময়টুকু আর কোন গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর বিভাগের বালিকারা। তবে ময়মনসিংহ গোল হজমের পর গোল পরিশোধে মরিয়া হয়েও অন টার্গেটে শট এবং ভাল স্ট্রাইকারের অভাবে গোল বঞ্চিত হয়। ময়মনসিংহের অধিনায়ক রিমি, সামিয়া, মিতালী এবং পিংকি ও হাসিনা সেরাটা দিয়েও গোল ছাড়াই ম্যাচ শেষ করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ এবং বালিকা বিভাগে রাজশাহী ও রংপুর মুখোমুখি হবে। টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।


