আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬

জাম্বিয়ার রাজধানী লুসাকায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠছে। মূলতঃ সাবেক তারকা ও কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। এতে এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা দলভিত্তিক অংশ নিয়ে থাকেন। এবার মোট ৬টি দল অংশ গ্রহণ করছে। শ্রীলংকা লায়ন্স বনাম আফগানিস্তান পাঠানস এর মধ্যকার খেলা দিয়ে আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬। বেলা ৪টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬
অধিনায়ক সাকিব আল হাসান

লিগটির মূল উদ্দেশ্য হলো অবসর নেওয়া ক্রিকেটারদের আবার মাঠে ফেরানো এবং দর্শকদের সামনে তাদের খেলার নস্টালজিয়া ফিরিয়ে আনা। সাধারণত এতে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক খেলোয়াড়রা অংশ নিয়ে থাকেন।

সহজভাবে বলা যায় সাবেক এশীয় ক্রিকেট তারকাদের নিয়ে আয়োজিত বিনোদনমূলক ও প্রতিযোগিতা মূলক টি-২০ লিগই হলো এশিয়ান লিজেন্ডস লিগ।

৬টি টিম: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়া রয়েলস, শ্রীলংকা লায়ন্স, আফগানিস্তান টাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং এশিয়ান স্টার্স, গতবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ান স্টার্স। এই দলটিতে যেমন রয়েছে সাবেক শ্রীলংকান তিলকরত্নে দিলশান, ভারতের রবিন উথাপা আবার ইসুরু উদানার মত ক্রিকেটাররা।

বাংলাদেশ টাইগার্সঃ সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

এশিয়ান লিজেন্ডস লিগের বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স ২০২৫ সালের প্রথম আসরের ফাইনালে ইন্ডিয়ান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জাম্বিয়ার রাজধানী লুসাকার লোটাস স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় শুক্রবার ইন্ডিয়ান রয়েলসের মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles