ফোরলানকে বলা হয় উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপের ব্যর্থতা ঢাকতে তাই তার কাঁধেই তুলে দিলেন ফুটবল ভার সইবার দায়িত্ব। উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) গতকাল ডাগআউটের এই নতুন বসের নাম ঘোষনা করেছে।
ফোমূলতঃ উরুগুয়ে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিশ্চিত করে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপে জয়হীন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সরে দাঁড়াতে হয় কোচ মার্সেলো বিয়েলসাকে। তার জায়গায় উরুগুয়ে ফুটবলের বস হয়ে ফিরলেন ৪৭ বছর বয়সী ফোরলান।

ফোরলান ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে ফুটবল খেলেছেন। তবে সাবেক স্ট্রাইকার প্রথম দায়িত্ব শুরু করবেন অনূর্ধ্ব-২০ দলের মাধ্যমে।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)জানিয়েছে, ‘যেখানে ফোরলান অবিস্মরণীয় ইতিহাস লিখেছেন, আজ সেখানেই ফিরে এলেন তিনি। প্রজন্মের রত্ন ফোরলান তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও ফুটবলের গভীর জ্ঞান দিয়ে জাতীয় দলকে এগিয়ে নিতে ফিরেছেন জাতীয় দলে।
উরুগুয়ের জার্সিতে ফোরলান ১১২ ম্যাচ খেলে ২০১১ সালে দলকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন। ২০১৯ সালে খেলা ছাড়ার পর উরুগুয়ান ক্লাব পেনারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেছেন। কোচ ফোরলানের নতুন যাত্রা শুভ হোক।


