বাবাকেও ছাড়িয়ে যাবে ছেলে, বিশ্বাস রোনালদোর

ফুটবলার বাবার স্বপ্ন

ছেলেকে নিয়ে বাবাদের স্বপ্ন সবসময় আকাশ ছোঁয়া। ক্রিস্টিয়ানো রোনালদো তেমনী তার ছেলেকে নিয়েও আশাবাদী। রোনালদোর বিশ্বাস তার ছেলে (ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র) একদিন তাকেও ছাড়িয়ে যাবে ফুটবল মাঠে।   

ছেলের প্রশংসা করতে গিয়ে রোনালদো বলেন ছেলে আমার কীর্তিকেও ছাপিয়ে যাবে। তবে আবার একটি বিষয়ে সাবধানও করে দিয়েছেন তিনি। আর তা হল- সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদোর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন তিনি। বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনালদোর ছেলেও। পাশে বসে থাকা এক ফুটবল কর্তাকে রোনালদো বলেন, ‘ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরো বেশি শক্তিশালী।

বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে।

রোনালদো ২০২২-এ সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনালদোর ছেলে আল নাসরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবা রোনালদোর সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করেছিলেন। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে। 

বাবাকেও ছাড়িয়ে যাবে ছেলে, বিশ্বাস রোনালদোর
পর্তুগাল অ-১৫ দলে অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র

মানসিক চাপ: হ্যাঁ-মনোবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত সফল বাবার সন্তান হওয়ায় বড় সুবিধা পাওয়ার জন্য ছেলের বড় মানসিক চাপতৈরি হতে পারে। বিশেষ করে বাবা যদি বিশ্বসেরা পর্যায়ের ব্যক্তি হন, তাহলে সন্তানের সবচেয়ে বড় লড়াই অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজের পরিচয় প্রত্যাশার সঙ্গে মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলেসামাজিক তুলনার চাপ। সেজন্য ছেলে রোনালদো জুনিয়রের কাজ হবে “বাবার মতো হতে হবে”- এই চাপ থেকে বের হওয়া।

সারকথা: রোনালদো যেভাবে বড় হওয়ার ক্ষুধা নিয়ে বেড়ে উঠেছেন সেই ক্ষুধা কি তার ছেলের মধ্যে থাকবে বা কাজ করবে? বাবার সাথে চলতে থাকতে আর অনুশীলন করতে করতে সবকিছু পাওয়া তার হয়েই যাচ্ছে বলা যায় এটা যদি তার মাথায় কাজ করে তাহলে মনে হয়না ছেলে বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন। বাকিটা সময়ই বলে দেবে। পাঠক আপনি কি মনে করেন তা কমেন্টে জানাতে পারেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles