ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্সের শুরটা এবার মোটেও ভাল হয়নি। সিপিএলে সবচেয়ে বেশী ৫ বার চ্যাম্পিয়ন এই দলটি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার পর ৪ বছর বিরতির পর ২০২৫ সালে শিরোপা পুনরুদ্ধার করে। তবে এবার চ্যাম্পিয়নের মত শুরু করতে পারেনি। দলে কাইরন পোলার্ড নিকোলাস পুরান, সুনীল নারাইন এবং উসমান তারিকের মত পরিক্ষিত সৈনিক থাকলেও ৩ ম্যাচের একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের এই টুর্নামেন্টে ৬ষ্ঠ স্থানে থেকে আজ মাঠে নামবে ৩য় স্থানে থাকা সেন্ট লুসিয়ার বিপক্ষে। অপরদিকে ২০২৪ সালে সিপিএলে ১বার চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংস। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫ টায় গত দুই আসরের চ্যাম্পিয়নদের লড়াইটা মনে হয় বেশ জমে উঠবে।

টুর্নামেন্টের ১৭তম ম্যাচে আজ সেন্ট লুসিয়া কিংস কি পারবে নিজেদের অবস্থান ২ নম্বরে নিতে। কিংসদের আগে আছে অ্যামাজন ওয়ারিয়র্স তাদেরও পয়েন্ট ৬ আজ জিতলে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের ২য় স্থানে উঠে যাবে তবে রান রেটে ভাল করলে ১ নম্বরে থাকা বারমুদা ফ্যালকন্সকেও টপকে যেতে পারবে কারণ তাদেরও পয়েন্ট ৮। সমান পয়েন্ট হলে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে তাইরাই শীর্ষে থাকবে।
সেন্ট লুসিয়া কিংসের চেজ ব্যাট ও বল-দুই বিভাগেই দলের অন্যতম প্রধান খেলোয়াড়। আবার কামিল পুরান অল্প ম্যাচেই নজর কেড়েছেন—৪ ম্যাচে ১৬৮ রান, গড় ৫৬ এবং স্ট্রাইক রেট ও ভাল ১৭৮.৭২। বোলিংয়ে ম্যাথু ফোর্ডে ও রস্টন চেজ বড় ভূমিকা রাখতে পারেন। ফোর্ডে চেজ দু-জনেই ৬ ম্যাচে ১২টি করে উইকেট পেয়েছেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্সের এবারের শুরুটা প্রত্যাশামতো হয়নি। ৩ ম্যাচে মাত্র ১ জয়, ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ষষ্ঠ স্থানে। অন্যদিকে সেন্ট লুসিয়া কিংস ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হার, ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সিপিএল- ২০২৬ পয়েন্ট টেবিল
| অবস্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | NRR |
| ১ | Antigua & Barbuda Falcons | ৭ | ৪ | ৩ | ৮ | -0.371 |
| ২ | Guyana Amazon Warriors | ৩ | ৩ | ০ | ৬ | 2.991 |
| ৩ | Saint Lucia Kings | ৬ | ৩ | ৩ | ৬ | -0.250 |
| ৪ | Jamaica Kingsmen | ৬ | ২ | ৪ | ৪ | -0.088 |
| ৫ | Barbados Tridents | ৩ | ২ | ১ | ৪ | -0.276 |
| ৬ | Trinbago Knight Riders | ৩ | ১ | ২ | ২ | -0.148 |
| ৭ | St Kitts & Nevis Patriots | ৪ | ১ | ৩ | ২ | -0.794 |
ম্যাচ শুরুর আগে সর্বশেষ টেবিল।
সারকথা: পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা ট্রিনবাগোর জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ—জিতলে প্লে-অফের দৌড়ে ফেরার সুযোগ তৈরি হবে, আর সেন্ট লুসিয়া যদি নেট রান রেট ভাল করে জিততে পারে তাহলে ৮ পয়েন্ট নিয়ে তারা ফ্যালকনসকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে যেতে পারে।


